বিএনপি নেতা ও সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ আর নেই

ঢাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সালাউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বিষয়টি নিশ্চিত করেন।

নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আমার আব্বু আর নেই। সে তার রবের কাছে চলে গিয়েছেন। রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আমার আব্বুর নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।

মাত্র ৩৪ বছর বয়সে ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা আরজে মিটে মৃত্যু

তিনি আরও লেখেন, সবার কাছে আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। মহান আল্লাহপাক রাব্বুল আলামিন আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।

প্রসঙ্গত, সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৯১ ও ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।