চাটখিলে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে প্রবাসীর স্ত্রীর পলায়ন!

নোয়াখালীর চাটখিল উপজেলায় দুই অবুঝ শিশুকে রেখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জোসনা আক্তার (৩৪-৩৫) নামের এক গৃহবধূর বিরুদ্ধে। গত ২৯ অক্টোবর শুক্রবার দুপুর ৩টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার এক যুবকের হাত ধরে তিনি এই ঘটনা ঘটান।
​পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে (২০১২ সালে) নোয়াখালী জেলার একই জেলার ৯নং ইউনিয়নের পালপাড়া গ্রামের ইব্রাহিম খলিল কোরআনে হাফেজের ছোট ছেলের সাথে জোসনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের মাত্র এক মাস না পেরোতেই তিনি বিভিন্ন ব্যক্তির সাথে পরকীয়া ও অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী স্বামী অত্যন্ত সরল প্রকৃতির মানুষ হওয়ায় এবং অবুঝ সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বারবার তাকে ক্ষমা করে দেন। এমনকি এই অনৈতিক কার্যক্রমে তার নিজের মা, আপন বড় বোন ও বোনের মেয়েরাও সহায়তা করতেন বলে অভিযোগে প্রকাশ পায়।

​অভিযোগে আরও জানা যায়, জোসনা আক্তার কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ‘আবদুল্লাহ হৃদয়’ নামের এক যুবকের সাথে টানা দুই থেকে তিন বছর ধরে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন। এরই ধারাবাহিকতায়, গত ২৯ অক্টোবর শুক্রবার দুপুর ৩টার দিকে তিনি তার দুই মাসুম সন্তান—একটি মেয়ে ও একটি ছেলেকে বাড়িতে রেখে ৩ থেকে ৪ লাখ নগদ টাকা এবং সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে ওই প্রেমিকের সাথে পালিয়ে যান।

​এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরলমনা স্বামী ও অবুঝ শিশু দুটির ভবিষ্যৎ এবং এ ধরনের ঘটনার সুচারু প্রতিকার নিয়ে স্থানীয় মহলে তীব্র ক্ষোভ ও আলোচনা চলছে।