পূজামণ্ডপের পাশে ৮ বছরের মুসলিম শিশুকে ধর্ষণ করল মণ্ডপের সহসভাপতি

গাজীপুরের কাশিমপুর এলাকায় আট বছরের শিশুকের ধর্ষণের অভিযোগে ভজেন্দ্র সরকার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর সুরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার ভজেন্দ্র সরকার সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজা মণ্ডপের সহ-সভাপতি। তিনি ওই এলাকার মেঘলাল সরকারের ছেলে।

পুলিশ জানায়, বাড়ির পাশে আশ্রয়ণ প্রকল্প পূজা মণ্ডপে পূজা অর্চনা চলছিল। ওই সময় হিন্দু-মুসলিম আশপাশের সকলেই পূজামণ্ডপে ছিলেন। ওই সময় স্থানীয় ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল ওই শিশুও। পরে ভজেন্দ্র সরকার শিশুটিকে ডেকে তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। খবর পেয়ে শিশুটির স্বজনরা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ভজেন্দ্র সরকারকে হাতেনাতে আটক করে স্থানীয়রা।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। সন্ধ্যায় ওই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। অভিযুক্ত ভজেন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ