আলোচিত নারী টিকটকার লায়লা আখতার এবং নতুন সঙ্গী মেহেদী শুভকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, লায়লা বধূবেশে আর মেহেদী বরবেশে হাজির হয়েছেন। সেখানে দুজনকে হাসিমুখে আলাপ করতে এবং একে অপরকে খাওয়াতে দেখা যায়। এই দৃশ্য থেকেই তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়ে।
তবে বাস্তবে তারা বিয়ে করেননি। বিষয়টি ছিল একটি ব্রাইডাল ফটোশুট। মেহেদী শুভ, যিনি ‘মেহেদী শুভ ভাইয়া’ নামে সোশ্যাল মিডিয়ায় পরিচিত, নিয়মিত লায়লার সঙ্গে ভিডিও কনটেন্ট ও ফটোশুটে অংশ নেন। সাম্প্রতিক আলোচনায় আসা ভিডিওটিও সেই ধরনের একটি কাজ। যদিও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।
লায়লা আখতার এর আগেও আলোচনায় ছিলেন প্রিন্স মামুনকে ঘিরে। দীর্ঘ আড়াই বছর সম্পর্ক থাকার পর তাদের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। একাধিক মামলা ও পাল্টা অভিযোগে তাদের সম্পর্ক আদালত পর্যন্ত গড়ায়। ২০২৩ সালে লায়লা মামুনের বিরুদ্ধে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ মামলা করেন, যার পরদিনই তিনি গ্রেপ্তার হন। পরে জামিন পেলেও মামলাটি এখনো বিচারাধীন।
২০২৪ সালেও মামুনের বিরুদ্ধে লায়লা আরও জিডি করেন। পুলিশ তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বর্তমানে মামুনের বিরুদ্ধে সেই আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
