জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে নিয়ে নতুন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার হতে দেখা যায়।

প্রায় ২০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটিতে একটি কক্ষে গাজী নজরুল ইসলাম ও এক তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কক্ষের একটি টেবিলে রাখা পরিচয়পত্রে ইংরেজিতে “Bangladesh Parliament” এবং “13th Parliament” লেখা দেখা যায়। পরিচয়পত্রে গাজী নজরুল ইসলামের ছবি, নাম এবং “Member of Parliament” পদবিও দৃশ্যমান।

ভিডিওতে উপস্থিত কয়েকজনের কথাবার্তাও শোনা যায়। তবে ভিডিওটি ঠিক কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামকে নিয়ে আরেকটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। সেই ঘটনার পর জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। পরে গাজী নজরুল ইসলামও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে একই দাবি করেন।

নিজের বক্তব্যে তিনি বলেন, রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবার অফিসে তাকে জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়। তার অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

গাজী নজরুল ইসলাম ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দলটির সাতক্ষীরা জেলা শাখার আমির এবং কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুনঃ